রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে আগুন লাগার সংবাদ পাওয়ার পর তাদের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের বিস্তারিত কোনো তথ্য তাদের কাছে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ঘটনাস্থলে শুধু ধোঁয়া দেখা যাচ্ছে।
ডিউটি অফিসার আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।

