ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৮৭ জন গ্রেফতার, ৪৫ মামলা

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে অপরাধীদের বিরুদ্ধে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ৯৩ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৪ জন, রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ২৬ জন এবং গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছেন।

অভিযানকালে পুলিশ তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১১ হাজার ৮৫০ পিস ইয়াবা, ৪৭ কেজি গাঁজা, ৪টি মোবাইল ফোন, ১০ বস্তা পলিথিন, ১টি ইঞ্জিন ভ্যান এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা।