২৯তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সার্বিক কল্যাণের লক্ষ্যে ‘২৯তম বিসিএস পুলিশ ফোরাম’-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী এক বছর মেয়াদে নবগঠিত এই কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।
নবগঠিত এই কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের এসপি নূরানী ফেরদৌস দিশা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন—সহ-সভাপতি মো. রেজাউল করিম, মো. ওবায়দুল ইসলাম খান, আ.ত.ম আব্দুল্লাহেল হাদী ও মো. জাহিদুর রহমান। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সুমন মিয়া। প্রচার সম্পাদক হিসেবে ফাহিমিদা হক শেলী, অর্থ সম্পাদক মো. আবু ইউছুফ, সাংস্কৃতিক সম্পাদক লিমন রায়, ক্রীড়া সম্পাদক নুসরাত জাহান মুক্তা এবং আন্তঃসার্ভিস সমন্বয় বিষয়ক সম্পাদক হিসেবে আসমা আখতার নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শেখ মোস্তাফিজুর রহমান, মো. সাইফুর রহমান, মো. শাকিল আহমেদ, মো. শামীম হোসেন ও শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৯তম বিসিএস পুলিশ ফোরাম তার সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত মানোন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে। নতুন এই কমিটিকে ব্যাচের অন্যান্য সদস্যরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

