বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘অদম্য জুলাই’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি গেট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার পর পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্রশিবির তাদের ‘অদম্য জুলাই’ র্যালি বের করলে এই পরিস্থিতির সূত্রপাত হয়। র্যালিতে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ তুলে বাধা দেয়া হয়। একপর্যায়ে র্যালি থেকে ব্যানার কেড়ে নেয়ার চেষ্টার অভিযোগ উঠলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সংঘর্ষের এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
৫ আগস্ট 'অদম্য জুলাই' কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

