দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিটটির কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১২টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিটটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

