সাভারে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ড; এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে চলন্ত একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টা ৮ মিনিটের দিকে সাভারের মধুমতি মডেল টাউনের সামনে আরিচাগামী লেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাভার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাইনুল রিয়াদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে।