ইরানের স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই রাত আগে মার্কিন বাহিনীর চালানো এক হামলায় দেশটির তিন সামরিক পাইলট প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিচয় প্রকাশ করে প্রতিবেদনে জানানো হয়েছে, তারা হলেন ইরানি নৌবাহিনীর পাইলট মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি এবং বিমানবাহিনীর পাইলট হোসেইন মাহদাভিয়ান।
তবে এই হামলার স্থান, ব্যবহৃত উড়োজাহাজের ধরন কিংবা ঠিক কোন পরিস্থিতিতে এই তিন পাইলট নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এর আগে ইরান জানিয়েছিল যে, গত মঙ্গলবার দেশজুড়ে চালানো মার্কিন বাহিনীর হামলায় বেসামরিক ব্যক্তিসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এদিকে, মার্কিন এই হামলার পাল্টা জবাব হিসেবে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরান হামলা চালিয়েছে বলেও জানা গেছে।
ইরানের স্থানীয় গণমাধ্যম বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) জানিয়েছে, দুই রাত আগে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় দেশটির তিন সামরিক পাইলট নিহত হয়েছেন।

