বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন ও পরিবেশের বিপর্যয় যখন এক অন্যতম প্রধান সংকট, তখন দেড় হাজার বছর আগেই ইসলাম এ বিষয়ে দিয়েছে কালজয়ী সমাধান। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পবিত্র কোরআন ও সুন্নাহর নির্দেশিত পথ অনুসরণ করা মানবজাতির জন্য অত্যন্ত জরুরি। মানুষের তৈরি কৃত্রিম নিয়ম ও অনিষ্ট থেকে প্রকৃতিকে মুক্ত রাখতে পারলে পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, 'জলে-স্থলের সব বিপদ মানুষের হাতের কামাই। যাতে তারা তাদের কৃতকর্মের কুফল ভোগ করে এবং তা থেকে ফিরে আসে।' (সুরা রুম : ৪১)।
জীববৈচিত্র্য বলতে মূলত কোনো নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রকার জীবের সহাবস্থান এবং তাদের জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে বোঝায়। জীববিজ্ঞানী ম্যাকেঞ্জির মতে, বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরের জীবদের ক্ষেত্রে একই প্রজাতির জীবের জিনগত প্রকরণ থেকে বিভিন্ন প্রজাতির বৈচিত্র্যগুলোকে জীববৈচিত্র্য বলা হয়। এই বৈচিত্র্যময়তা মহান আল্লাহ তায়ালার এক বিশেষ দান। সুরা শুরার ২৯ নম্বর আয়াতে এরশাদ হয়েছে, 'তাঁর নিদর্শনাবলির একটি হলো, আসমান ও জমিন এবং এর মধ্যে বিস্তৃত জীবজন্তুর সৃষ্টি। নিশ্চয়ই তিনি চাইলেই সবকিছু একত্রিত করতে সক্ষম।'
প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখার প্রধান হাতিয়ার হলো গাছপালা, তরুলতা ও বনাঞ্চলের যথাযথ সংরক্ষণ। মহানবী হযরত মুহাম্মদ (সা.) পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ওপর ব্যাপক গুরুত্ব দিয়েছেন এবং একে 'সদকায়ে জারিয়া' বা চলমান সওয়াবের আমল হিসেবে উল্লেখ করেছেন। উমদাতুল কারি গ্রন্থের হাদিস অনুযায়ী রাসুল (সা.) বলেছেন, 'যদি কারও হাতে রোপণ করার কোনো চারা থাকে, এমতাবস্থায় কেয়ামত এসেও যায় এবং রোপণ করার সময় পাওয়া যায়, তাহলে তা রোপণ করা ছাড়া সে যেন দাঁড়িয়ে না থাকে।' অন্য একটি হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি অন্যায় না করে কোনো চারা রোপণ করে বা কিছু নির্মাণ করে, তবে আল্লাহর সৃষ্টি যতদিন তা থেকে উপকৃত হবে, ততদিন রোপণকারী সওয়াব পেতে থাকবেন।
উদ্ভিদবিজ্ঞানীদের মতে, একটি দেশের মোট ভূখণ্ডের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। রাসুল (সা.) কেবল গাছ লাগাতেই উৎসাহিত করেননি, বরং অকারণে গাছ কাটা ও বন উজাড়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন। এমনকি যুদ্ধের ময়দানেও খেজুরগাছ বা অন্য কোনো উদ্ভিদ কাটতে নিষেধ করেছেন তিনি।
জলবায়ুর বৈরিতা ও পানি দূষণ রোধে রাসুল (সা.)-এর শিক্ষা অত্যন্ত কার্যকরী। পানিতে যেকোনো ধরনের বর্জ্য ফেলা এবং পানির অপচয় রোধে তিনি অত্যন্ত কঠোর ছিলেন। একবার সাহাবি সাদ (রা.)-কে অতিরিক্ত পানি দিয়ে অজু করতে দেখে রাসুল (সা.) জিজ্ঞেস করেন, 'সাদ! পানির অপচয় করছ কেন?' সাদ (রা.) অবাক হয়ে প্রশ্ন করেন, 'অজু করার ক্ষেত্রেও কি অপচয় হয়?' রাসুল (সা.) উত্তরে বলেন, 'অবশ্যই। এমনকি তুমি যদি বহমান নদী বা সাগরে বসেও অজু কর, তাহলেও অতিরিক্ত পানি ব্যবহার অপচয় হিসেবে গণ্য হবে।' (সুনানে ইবনে মাজাহ : ৪১৯)।
যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণেও জলবায়ু ও পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। এই কারণে মানুষের চলাচলের পথ, ছায়াদার গাছের নিচে কিংবা স্থির পানিতে মলমূত্র ত্যাগ করতে নিষেধ করেছেন প্রিয় নবী (সা.)। তিনি সতর্ক করে বলেছেন, 'তোমরা দুই অভিশপ্ত লোক থেকে বেঁচে থাকো।' সাহাবিরা এর পরিচয় জানতে চাইলে তিনি বলেন, 'যে ব্যক্তি লোকদের হাঁটাচলার রাস্তায় মলমূত্র ত্যাগ করে এবং যে মানুষের ছায়া গ্রহণস্থলে পায়খানা-প্রস্রাব করে।' (মুসলিম : ১/১৮৮ / 188)। এছাড়া স্থির পানিতে প্রস্রাব করা থেকেও তিনি উম্মতদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
সামগ্রিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমেও বিপর্যয় এড়ানো সম্ভব। ঘরবাড়ি, আঙিনা ও রাস্তাঘাট পরিষ্কার রাখার তাগিদ দিয়ে রাসুল (সা.) বলেছেন, 'তোমরা তোমাদের আঙিনা পরিষ্কার রাখো, ইহুদিরা তাদের বসবাসস্থলের চারপাশ অপরিচ্ছন্ন রাখে।' পাশাপাশি, জীবজন্তু ও পশুপাখির সুরক্ষা নিশ্চিত করাও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জরুরি। অহেতুক প্রাণী হত্যাকে ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। রাসুল (সা.) সতর্ক করে বলেছেন, 'কেউ যদি চড়ুই পাখি বা তার চেয়ে ছোট কোনো প্রাণীকেও অকারণে হত্যা করে, কেয়ামতের দিন তাকে জবাবদিহিতা করতে হবে।' (মিরকাত : ২৬৫৮ / 2658)। প্রকৃতির এই অনন্য উপাদানগুলোকে রক্ষা করার মাধ্যমেই কেবল মানবজাতি একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারে।
বনাঞ্চল ও বৃক্ষভূমি বৃদ্ধির গুরুত্ব : প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রধানত গাছপালা, তরুলতা, জলবায়ু, জীবজন্তু ও পশুপাখির যথার্থ সংরক্ষণ ও উপযুক্ত ব্যবহারবিধি নিশ্চিত করা দরকার। রাসুল (সা.) পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় যে নির্দেশনা দিয়েছেন, তা সর্বকালে সমানভাবে টেকসই ও প্রযোজ্য। বনাঞ্চল ও বৃক্ষভূমি বৃদ্ধির ক্ষেত্রে রাসুল (সা.) ব্যাপক উৎসাহিত করেছেন। তিনি গাছপালা রোপণের প্রতি অত্যধিক গুরুত্বারোপ করেছেন। রাসুল (সা.) বলেন, 'যদি কারও হাতে রোপণ করার কোনো চারা থাকে, এমতাবস্থায় কেয়ামত এসেও যায় এবং রোপণ করার সময় পাওয়া যায়, তাহলে তা রোপণ করা ছাড়া সে যেন দাঁড়িয়ে না থাকে।' (উমদাতুল কারি : ১২/১৫৪)। অন্য এক হাদিসে রাসুল (সা.) বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়া বা ধারাবাহিক পুণ্যের আমল হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, 'যে ব্যক্তি অন্যায়-জুলুম না করে কিছু নির্মাণ করল অথবা কোনো চারা রোপণ করল, যতদিন পর্যন্ত আল্লাহর সৃষ্টি তা থেকে উপকৃত হবে, ততদিন রোপণকারী সওয়াব পেতে থাকবে।' (উমদাতুল কারি : ১২/১৫৫)।
উদ্ভিদ প্রকৃতির প্রধানতম প্রাণ : উদ্ভিদের মাধ্যমে পরিবেশ, প্রাণী ও আবহাওয়া সপ্রাণ থাকে। উদ্ভিদবিজ্ঞানীদের মতে, প্রতিটি দেশে মোট ভূখণ্ডের ২৫ শতাংশ বনভূমি থাকা জরুরি। কারণ পরিবেশ বিপর্যয়ের বড় কারণ হলো, প্রত্যেক ভূখণ্ডে পর্যাপ্ত বনভূমি না থাকা। রাসুল (সা.) একদিকে বনভূমি বৃদ্ধির তাগিদ দিয়েছেন, অন্যদিকে গাছপালা কাটা ও বন উজাড় করার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি বলেন, 'যুদ্ধক্ষেত্রেও তোমরা কোনো খেজুরগাছ বা অন্যান্য উদ্ভিদ কেটে ফেলো না।' (এরশাদুল ফকিহ : ২/৩২০)।

