মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক চোরকে গ্রেফতার করেছে হরিরামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম মো. আশরাফুল ইসলাম। তিনি কাজের লোকের ছদ্মবেশ ধারণ করে এই চুরির ঘটনাটি ঘটিয়েছিলেন বলে জানা গেছে।
৩১ আগস্ট (সোমবার) সকালে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পূর্ব-ছাপড়হাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় তার কাছ থেকে চুরি হওয়া সম্পূর্ণ স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসাইন।

