আগামী সেপ্টেম্বর মাসেও সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সরকার ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম না বাড়িয়ে আগের দামই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার এই নির্দেশনা জানিয়ে সোমবারের (৩১ আগস্ট) মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হবে।
এই সিদ্ধান্তের ফলে সেপ্টেম্বর মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে।

