দীর্ঘ বিরতির পর কাজে ফেরার সুখবর দিলেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। হিপের চোটের কারণে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকার পর তিনি আবারও শুটিংয়ে ফিরছেন।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গৃহবন্দি সময়ের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন রাশমিকা। এসব ছবিতে তাকে পরিবারের সঙ্গে সময় কাটানো, পূজা দেওয়া, পোষা কুকুরের সঙ্গে খেলাধুলা, ধাঁধা মেলানো এবং বাগানে সময় কাটানোর মুহূর্তগুলোতে দেখা গেছে।
ছবি ও ভিডিওগুলোর কোলাজ শেয়ার করে রাশমিকা লিখেছেন, ‘আমি খুব শিগগিরই আবার কাজে ফিরছি, কিন্তু সত্যি বলতে এই দিনগুলোকে আমি ভীষণ মিস করব।’
এর আগে আসন্ন সিনেমা ‘মাইসা’র শুটিং করতে গিয়ে হিপে চোট পেয়েছিলেন রাশমিকা। চিকিৎসকের পরামর্শে এরপর তাকে অভিনয় থেকে বিরতিতে থাকতে হয়। চোটের আগে তিনি একাধিক সিনেমার কাজে ভীষণ ব্যস্ত ছিলেন।
এ ছাড়া বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে ‘রণবালী’ সিনেমাতেও অভিনয় করছেন রাশমিকা। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত এই তেলুগু পিরিয়ড ড্রামাটি ব্রিটিশ আমলের ভারতের ইতিহাসের কিছু অজানা অধ্যায়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

