নয়া দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) আয়োজিত একটি অনুষ্ঠান দিল্লি পুলিশের বাধার মুখে বাতিল করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ‘ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু এ পার্টনারশিপ’ শীর্ষক ওই সেমিনার ও সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল। এফসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি দিতে দিল্লি পুলিশ স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছে।
তিলক মার্গ থানার নথিতে অনুষ্ঠানটি বাতিলের কারণ হিসেবে পুলিশ উল্লেখ করেছে, ‘তথ্য অনুযায়ী, কিছু বিতর্কের কারণে এই অনুষ্ঠান অনুমোদিত নয়’। এফসিসি কর্তৃপক্ষ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার জন্য শুক্রবার সন্ধ্যায় নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় যোগাযোগ করলে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। এফসিসির ম্যানেজার সদস্যদের পাঠানো এক নোটিশে বলেন, দিল্লি পুলিশ অনুষ্ঠানটি আয়োজন করতে বাধা দিয়েছে এবং এই আকস্মিক পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে।
অনুষ্ঠানটির প্যানেলে আওয়ামী লীগের একজন সদস্য, একজন রোহিঙ্গা অধিকারকর্মীসহ মোট ১০ জন অংশ নেওয়ার কথা ছিল। এদের মধ্যে চেক রাজনীতিক ওন্দ্রেজ দস্তাল, জার্মান কূটনীতিক পিটার ফারেনহোল্টজ, বাংলাদেশি-আমেরিকান বিজ্ঞানী নুরান নবী, বাংলাদেশি আইন বিশেষজ্ঞ সেলিম মাহমুদ, নেপালের শিশু অধিকারকর্মী সুন্দর ঘিমিরে, রোহিঙ্গা অধিকারকর্মী রবি আলম, এফসিসি-আইএপিসির চেয়ারম্যান ভেঙ্কট নারায়ণ, সাবেক কূটনীতিক বীনা সিক্রি, ইউনাইটেড ডিপ্লোম্যাটিক কাউন্সিলের সভাপতি আসিফ ইকবাল এবং হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের মহাসচিব গোলাম জিলানি অন্তর্ভুক্ত ছিলেন।
এফসিসির সভাপতি ওয়ায়েল আওয়াদ এটিকে একটি বুদ্ধিবৃত্তিক আলোচনা হিসেবে অভিহিত করলেও, পুলিশ কেন অনুমতি দেয়নি সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান। অন্যদিকে, নয়াদিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) শচীন শর্মা এ ধরনের কোনো অনুষ্ঠানে পুলিশের হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, প্যানেল আয়োজনের জন্য এফসিসির পুলিশের অনুমতির প্রয়োজন হয় না। তবে দ্য প্রিন্টের হাতে আসা নথিতে স্পষ্টভাবে পুলিশের পক্ষ থেকে অনুমতি না দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।
সূত্র জানিয়েছে, এর আগে গত ৫ই আগস্ট একই ক্লাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছিলেন, যা নিয়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। বর্তমান এই অনুষ্ঠানটি বাতিলের পেছনেও ওই ঘটনার জের থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরে এফসিসি কর্তৃপক্ষ পুলিশ কর্মকর্তার কাছে অনুষ্ঠানটির বিস্তারিত তথ্য তুলে দেয়। তখন তাদের জানানো হয়, দিল্লি পুলিশ অনুষ্ঠানটির অনুমতি দিতে ‘স্পষ্টভাবে অস্বীকৃতি’ জানিয়েছে। এরপর এফসিসি সদস্যদের কাছে পাঠানো এক নোটিশে অনুষ্ঠানটি বাতিলের কথা জানানো হয়। এফসিসি ম্যানেজার সদস্যদের উদ্দেশে দেয়া বিবৃতিতে বলেন, ‘দিল্লি পুলিশ আজ স
এফসিসির সহকারী ম্যানেজার দিল্লি পুলিশের কাছে নিরাপত্তাব্যবস্থার জন্য পুলিশ সদস্য মোতায়েনের অনুরোধ করেছিলেন। চিঠিতে বলা হয়, ২৯ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এফসিসি ও বেলজিয়ামভিত্তিক হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সেমিনার-কাম-প্রেস কনফারেন্স হওয়ার কথা। কোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে সংবাদ সম্মেলনের জন

