রংপুরে চার খুনের রহস্য উদঘাটনে দ্রুত পদক্ষেপের দাবি জামায়াতের

রংপুরের চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অতীতে দেশের গোয়েন্দা সংস্থাগুলো অনেক জটিল ও আলোচিত ঘটনার রহস্য উদঘাটন করতে পারলেও এই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ক্লু বা দৃশ্যমান অগ্রগতি সামনে আসেনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গোয়েন্দা সংস্থাগুলো অতীতে হাজার হাজার মানুষকে খুঁজে বের করে গ্রেপ্তার, ক্রসফায়ার এমনকি কারাগারে পাঠানোর মতো কাজ করতে সক্ষম হয়েছে। অথচ রংপুরের এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসন থেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়ে বলেন, দেশের মানুষ এখন এর অপেক্ষায় রয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য, রংপুরে সংঘটিত এই চার খুনের ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে গেলেও এখন পর্যন্ত রহস্য পুরোপুরি উদঘাটিত হয়নি। এ পরিস্থিতিতে রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের পক্ষ থেকেও দ্রুত তদন্ত শেষ করার দাবি জানানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৬ মাসে প্রায় সাড়ে ৫০০ খুনের ঘটনা ঘটেছে এবং দেশজুড়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। উত্তরবঙ্গে সারের সংকট, লোডশেডিং এবং গ্যাস-জ্বালানির সংকটের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকারকেই নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

দলীয়করণের অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, বর্তমান সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাদের পদায়ন করেছে। তিনি নির্বাচনে নিজের পরাজয়ের বিষয় উল্লেখ করে বলেন, তাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ১৩০০ ভোটে হারানো হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী সংসদ সদস্যদের বিভিন্ন আসন তদারকির দায়িত্ব দেওয়াকে তিনি সংবিধান ও আরপিও পরিপন্থী এবং বেআইনি কাজ বলে অভিহিত করেন। সরকার প্রধানের গণভোটের প্রতিশ্রুতি রক্ষা না করার বিষয় নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

উক্ত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয়করণের বিষয়ে তিনি বলেন, সরকারের দায়িত্বে যারা এসেছেন তারা দলীয়করণ থেকে দূরে থাকতে পারেন নাই। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলের দায়িত্বে থাকা নেতাদের পদায়ন করা হয়েছে। সিটি করপোরেশন, জেলা পরিষদ, দেশের ৮টি উন্নয়ন কর্তৃপক্ষে বিএনপি দলীয় লোকজনকে পদায়ন করেছে। আমরা এমন কর্তৃত্ববাদী সরকা