সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই সংসদে আসন বিন্যাসে পরিবর্তন লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে দেখা যায়, প্রধানমন্ত্রী ও সংসদ নেতার পাশের যে আসনে আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বসতেন, সেখানে এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বসেছেন।

এর আগে, গত মার্চে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন থেকেই প্রধানমন্ত্রীর পাশের ওই আসনটিতে বসতেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেই সময় স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির মহাসচিব হিসেবেও দায়িত্বরত ছিলেন।

তবে গত ২০ আগস্ট মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তার সংসদীয় আসনটি শূন্য হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে সংসদে নতুন করে আসন বিন্যাস করা হয়েছে। বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর পাশের ওই আসনে বসতে দেখা যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর পর এই দৃশ্য দেখা যায়।