এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংক পিএলসিতে ‘ঝুঁকিভিত্তিক সুপারভিশন’ শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালাটিতে সভাপতিত্ব করেন এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীর। এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আব্দুর রব এবং ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-৫ এর অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়াসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী কর্মকর্তারা সশরীরে এবং অনলাইনে যুক্ত হয়ে কর্মশালায় অংশ নেন।