বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির শপথ ঘিরে কঠোর নিরাপত্তা

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বঙ্গভবনে পৌঁছেছেন দেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা একে একে বঙ্গভবনে প্রবেশ করেন।

বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শুক্রবার সন্ধ্যায় এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।