সিরিয়ার পূর্বাঞ্চলীয় ইদলিব প্রদেশের আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ একে সিরিয়ার ভূখণ্ডগত অখণ্ডতা ও আকাশসীমার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।
মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে এই হামলার বিষয়ে জাতিসংঘের অবস্থান তুলে ধরেন। তিনি স্পষ্টভাবে বলেন, এই ধরনের বিমান হামলা বন্ধ হওয়া উচিত এবং জাতিসংঘ এই ঘটনার বিরুদ্ধে তাদের অবস্থান বজায় রেখেছে।
এর আগে, সিরিয়া সরকার জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে এই হামলার নিন্দা জানিয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই মুখপাত্র স্টিফেন ডুজারিক এই মন্তব্য করলেন।

