ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মার্কিন বাহিনীতে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। সাময়িক যুদ্ধবিরতি ভেঙে নতুন করে লড়াই শুরু হওয়ার পর এ পর্যন্ত তিন মার্কিন সেনা নিহত হয়েছেন। সর্বশেষ ইরাকের উত্তরাঞ্চলে ভূপাতিত একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে এক মার্কিন সেনাসদস্যের মৃত্যু হয়েছে বলে অনলাইন সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে চালানো ইরানি হামলায় আরও দুই মার্কিন সৈন্য নিহত হন এবং একজন নিখোঁজ হন। পরবর্তীতে ওই ঘাঁটিতে অজ্ঞাত পরিচয় কিছু মানুষের দেহাবশেষ পাওয়ার কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। উদ্ধারকৃত এসব দেহাবশেষ শনাক্তকরণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
গত ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৭ জন মার্কিন সেনা নিহত এবং ৪২০ জনেরও বেশি আহত হয়েছেন। ওয়াশিংটনে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

