দুদক চেয়ারম্যান হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে সংস্থাটির শূন্য থাকা দুটি কমিশনার পদেও নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত দুই কমিশনার হলেন জাহাঙ্গীর আলম খান ও মোহাম্মদ সাজ্জাদ হোসাইন ভূইয়া।

আইন অনুযায়ী, একজন চেয়ারম্যান ও দুজন কমিশনারের সমন্বয়ে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়। কমিশনের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চেয়ারম্যানসহ অন্তত দুজন কমিশনারের উপস্থিতিতে কোরাম গঠিত হওয়ার বাধ্যবাকতা রয়েছে। কমিশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন নবনিযুক্ত চেয়ারম্যান। তিনি অন্য দুই কমিশনারের কাজের দায়িত্ব বণ্টন করবেন এবং কমিশনাররা তাঁদের কাজের জন্য চেয়ারম্যানের কাছে জবাবদিহি করবেন।

রাষ্ট্রপতি কর্তৃক পাঁচ বছর মেয়াদের জন্য দুদকের চেয়ারম্যান ও কমিশনাররা নিয়োগ পেয়ে থাকেন। সব ধরনের দুর্নীতি সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান, তদন্ত এবং মামলা পরিচালনার প্রধান দায়িত্ব পালন করে থাকে এই স্বাধীন কমিশন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) একজন চেয়ারম্যান ও দুজন কমিশনারের সমন্বয়ে গঠিত। চেয়ারম্যানসহ দু'জন কমিশনারের উপস্থিতিতে কোরাম গঠিত হয়। চেয়ারম্যান কমিশনের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন। তিনি অন্য দুই কমিশনারের দায়িত্ব বণ্টন করবেন এবং সেসব কাজের জন্য তাঁরা চেয়ারম্যানের নিকট জবাবদিহি হবেন। রাষ্ট্রপতি কর্তৃক ৫ (পাঁচ) বছর

prothomalo-bangla/2024-10-03/vwt7lznq/Untitled-6.jpg