ফাইনালের হারে চোখের জলে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি। শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠা স্পেনের খেলোয়াড়দের দিকে তাকিয়ে সতীর্থদের পাশে দাঁড়িয়ে তাকে চোখের জল ফেলতে দেখা যায়। অতিরিক্ত সময়ে হজম করা একমাত্র গোলটিতে ১-০ ব্যবধানে ম্যাচটি হেরে যায় আর্জেন্টিনা।

টুর্নামেন্টের প্রথম সাত ম্যাচে আট গোল করলেও ফাইনালের মঞ্চে গোলহীন ছিলেন মেসি। এটি তার ক্যারিয়ারে বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় পরাজয়। এর আগে ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরেছিল আর্জেন্টিনা, যেখানে মারিও গ্যোটসের গোলটি ছিল জয়সূচক। এবার অতিরিক্ত সময়ে স্পেনের বদলি খেলোয়াড় ফেরান তোরেসের গোলে মেসির শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায়।

এই পরাজয় মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি, তবুও বিশ্বকাপ শুরুর আগেই ৩৯ বছর বয়সী এই তারকা ইঙ্গিত দিয়েছিলেন যে এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ। ২০৩০ সালের বিশ্বকাপ শুরু হওয়ার সময় মেসির বয়স হবে ৪২ বছর এবং টুর্নামেন্ট চলাকালীন তিনি ৪৩ বছরে পা দেবেন। ফলে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ এই আসরে এটিই ছিল তার শেষ উপস্থিতি।

শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে একমাত্র গোল হজম করে ১–০ ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা।এটি ছিল মেসির ক্যারিয়ারে বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় পরাজয়।