বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-রিয়াদ রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে সৌদি আরবের নতুন বিমান সংস্থা 'রিয়াদ এয়ার'। গত ৭ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে এই রুটে তাদের বিমান চলাচল শুরু হয়েছে।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়াদ এয়ার জানিয়েছে, গত ১০ জুন তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। এর মাত্র আট সপ্তাহের মাথায় তারা তাদের নবম আন্তর্জাতিক গন্তব্য হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকাকে নিজেদের নেটওয়ার্কে যুক্ত করল। নতুন এই সরাসরি ফ্লাইটের ফলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ ও আকাশপথের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

