ইয়েমেনের হুথি গোষ্ঠী নতুন করে দাবি করেছে যে, তাদের ঘোষিত সামুদ্রিক অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত সৌদি আরবের মোট আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্রের ভাষ্যমতে, সর্বশেষ হামলায় 'ওয়াফা' নামের একটি সৌদি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তিনি দাবি করেন, এই হামলাটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
হুথিরা জানিয়েছে, গত ২২ জুলাই থেকে এই সামুদ্রিক অবরোধ কার্যকর করা হয়েছে এবং এই আটটি ট্যাংকারে হামলা সেই অভিযানেরই অংশ। এছাড়া, একই সময়সীমার মধ্যে লোহিত সাগর ও আরব সাগরে সৌদি আরবের মোট ২৯টি তেলবাহী ট্যাংকারকে তাদের নির্ধারিত গন্তব্যে যেতে বাধা দেওয়া হয়েছে এবং সেগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে হুথি মুখপাত্র দাবি করেছেন।

