জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার সকাল ৯টার দিকে তিনি এই বিশেষ জাদুঘরটির কার্যক্রম শুরু করেন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সাংবাদিকদের জন্য জাদুঘরটি পরিদর্শনের সুযোগ দেওয়া হয়।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র বিশেষ অতিথি এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। পরবর্তী দিন অর্থাৎ ৬ আগস্ট বৃহস্পতিবার থেকে সাধারণ জনগণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে।

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৯: ১৭আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৯: ১৯ প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।