বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার এনসিপির সহদপ্তর সম্পাদক ইফতেখারুল ইসলামের পাঠানো এক শুভেচ্ছা বার্তার মাধ্যমে দলটি তাদের এই অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দেয়।
শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, বরেণ্য ইসলামী পণ্ডিত হাফেজ্জী হুজুর (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
বার্তায় এনসিপি প্রত্যাশা ব্যক্ত করে যে, হাফেজ্জী হুজুরের (রহ.) স্মৃতিবিজড়িত বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে, গণভোটের রায় বাস্তবায়নে এবং দেশের আধিপত্যবাদ মোকাবিলায় রাজপথে সরব ভূমিকা পালন করবে।

