সচিবালয় মেট্রো স্টেশনের নিচে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

রাজধানী ঢাকায় শুক্রবার দিবাগত মধ্যরাতে সচিবালয়ের পাশে অবস্থিত মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শাহবাগ থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাত ১টা ৩৭ মিনিটের দিকে মেট্রো স্টেশনের নিচে এই বিস্ফোরণগুলো ঘটানো হয়। জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে অবস্থিত মেট্রো স্টেশনের নিচে দুর্বৃত্তরা ককটেল দুটি বিস্ফোরণ ঘটায়।

ঘটনার পর পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি কারা বা কোন উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।