দেশের বাজারে স্বর্ণের ভরি দুই লাখ টাকা ছাড়াল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ২ হাজার ৬২৪ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই নতুন দাম নির্ধারণের ফলে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (২৮ নভেম্বর) থেকে এই নতুন মূল্যতালিকা কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজারি স্বর্ণের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতেই বাজুস বৈঠক করে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।