কুবি নজরুল হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন মশিউর রহমান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান। গত ২৫ নভেম্বর অতিরিক্ত দায়িত্বে থাকা রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর বিকেলে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হারুনের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্বের মেয়াদ শেষ হবে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মশিউর রহমানকে যোগদানের তারিখ হতে আগামী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মোঃ হারুন ২০২৪ সালের পহেলা ডিসেম্বর থেকে নজরুল হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন।

নিয়োগের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ মশিউর রহমান বলেন, তিনি উপাচার্যের 'স্টুডেন্ট ফার্স্ট' নীতিকে সামনে রেখে হলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবেন।