গাজীপুরের তিন সড়ক এলাকায় বুধবার সকালে ঢাকা-গাজীপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করেন পোশাকশ্রমিকেরা। এদিন সকালের দিকে কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের অন্য পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় অবস্থান নিয়ে স্পেরো অ্যাপারেলস কারখানার গেটে ভাঙচুরের চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
একই দিনে নগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধেরও চেষ্টা করা হয়। সেখানেও আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

