পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন জাতীয় সংসদের স্পিকার

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে সাড়া দিয়ে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে পাঁচজন সংসদ সদস্য রয়েছেন। তারা হলেন নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী। সফর শেষে আগামী ২৯ নভেম্বর প্রতিনিধি দলটি দেশে ফিরবেন বলে জানা গেছে।