রাজধানীর মুগদায় অবস্থিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অফিসার্স কোয়ার্টারের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে।
ঘটনার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সেখানে একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে সৌভাগ্যবশত এই বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

