ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেছেন যে, তার দেশ বর্তমানে এক ধরনের ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মধ্য দিয়ে যাচ্ছে। তার মতে, এই লড়াইটি প্রচলিত ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও অনেক বেশি কঠিন ও চ্যালেঞ্জিং। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় (আইআরএনএ) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘একদল দাপট দেখানো ব্যক্তি, অত্যাচারী ও জবরদস্তিকারী আমাদের দেশকে ধ্বংস করে দিতে চেয়েছিল।’ তবে এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশটির ব্যবসায়ীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাজার পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও জানান, আসন্ন শীত মৌসুমে যাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ না হয় বা লোডশেডিংয়ের মতো পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই বর্তমানে কাজ করে যাচ্ছে ইরান সরকার।

