রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুনের ঘটনার পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড্ডা লিংক রোডে বাসে আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ বা বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
অন্যদিকে, বাড্ডা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ বিষয়ে তাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই।

