হরমুজ প্রণালির পরিস্থিতি আগের অবস্থায় ফিরবে না: ইরান

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি আর কখনোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরে যাবে না। আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

যুদ্ধ বন্ধের আলোচনায় ইরানের প্রধান আলোচকের দায়িত্ব পালন করছেন গালিবাফ। তিনি জানান, এই গুরুত্বপূর্ণ জলপথের দেখভালের বিষয়ে ওমান ও ইরান একটি সমঝোতায় পৌঁছেছে। প্রায় আট মাস ধরে চলা সংঘাত বন্ধের লক্ষ্যে তেহরানের উত্থাপিত সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে এই সমঝোতা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গালিবাফের মতে, হরমুজ প্রণালিতে কোনো ‘উন্মুক্ত জলরাশি’ বা আন্তর্জাতিক জলসীমা নেই। তাই ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন এই প্রণালির ক্ষেত্রে কার্যকর হবে না। তিনি স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালির নিয়মগুলো মূলত তীরবর্তী দুই রাষ্ট্রের আইন দ্বারা পরিচালিত হওয়া উচিত।

স্পিকার জানান, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তেহরান সাতটি শর্ত সংবলিত একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ইরানের জব্দ করা অর্থ ছাড় করা, সব ফ্রন্টে সংঘাত বন্ধ করা এবং যুদ্ধ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া। তেহরান এখন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় আছে। গালিবাফের কথায়, ‘বল এখন আমেরিকার কোর্টে।’

তিনি আরও বলেন, গত জুনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সই হওয়া সমঝোতারই অংশ এটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসার আগে এই শর্তগুলোর বাস্তবায়ন জরুরি। তবে তিনি স্বীকার করেন যে, চুক্তি চূড়ান্ত হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অবিশ্বাসের অভাব। যদি যুক্তরাষ্ট্র অতিরিক্ত শর্ত না দেয় এবং সমঝোতা মেনে চলে, তবেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।

মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার ক্ষেত্রে মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন বলে গালিবাফ জানান। পাশাপাশি ইরানের বিরুদ্ধে নতুন হামলার বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে পরাজয়ের মুখোমুখি হতে হবে এবং তাকে আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে।

তাঁকে আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক চাপে পড়তে হবে।.ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ, বাণিজ্যিক জাহাজে হামলা যুক্তরাষ্ট্রের .ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের