ভোলার মনপুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং মনোয়ারা বেগম মহিলা কলেজের লাইব্রেরিয়ান সাংবাদিক সীমান্ত হেলালের পিতা হাজী মো. হানিফ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি…রাজিউন)। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় শনিবার ভোররাতে উপজেলার হাজির হাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরজ্ঞান গ্রামে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মৃত্যুকালে হাজী মো. হানিফ মিয়া চার ছেলে, চার মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে মো. মহিউদ্দিন ভোলা নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ পদে কর্মরত আছেন। পরিবারের অন্য দুই ছেলে ব্যবসায়ী এবং মেয়েরা গৃহিণী।
তার প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তজুমদ্দিনের সাংবাদিক হেলাল উদ্দিন লিটন এবং লালমোহনের সাংবাদিক হাসান পিন্টু এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং এ কঠিন সময়ে পরিবারটি যাতে ধৈর্য ধারণ করতে পারে সেই জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

