মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কি না, তা নিয়ে জনসম্মুখে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন বা অন্য কোনো নেতা উপস্থিত ছিলেন না।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, চার দিনের বিদেশ সফর শেষে তিনি সম্প্রতি দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর এই সফর ও এর উদ্দেশ্য সম্পর্কে জাতির সামনে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো ধরনের গোপনীয়তা বা লুকোচুরি হচ্ছে কি না, তা পরিষ্কারভাবে জানতে চায় দেশবাসী। তিনি দৃঢ়ভাবে বলেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না। তিনি আরও বলেন, অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তারা এখন তার পরিণতি ভোগ করছে। জনগণকে প্রতারিত করে পার পাওয়া যাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। এছাড়া বিএনপিকেও তিনি কঠোর সমালোচনা করে বলেন, তারা জাতির সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করেছে এবং গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হয়ে জাতিকে হতাশ করেছে।
লংমার্চের দাবি সম্পর্কে তিনি বলেন, ১১ দলীয় ঐক্য সাত দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে, যার মূল লক্ষ্য গণভোটের গণরায় বাস্তবায়ন। যদি একটি দফা বাস্তবায়ন হতো, তবে চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি বা মাদকসম্রাট মাথা তুলে দাঁড়াতে পারত না। আগামী ৯ নভেম্বর সংসদ অধিবেশন শুরুর আগেই সরকার এ বিষয়ে ঘোষণা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সকাল সাড়ে ৮টার দিকে বায়তুল মোকাররম থেকে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে। প্রায় ৪২৫ কিলোমিটার দীর্ঘ এই পথ ১৯টি জেলা অতিক্রম করবে। বহরটি হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক ধরে ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ, খুলনা, রূপসা সেতু পার হয়ে যশোর ও কুষ্টিয়ার দিকে যাবে। পথে নাওডোবা, বাগেরহাটের কাটাখালী, খুলনার বাবরী চত্বর ও স্বাধীনতা চত্বর, যশোরের মুড়লি মোড় এবং ঝিনাইদহ–চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পথসভা করার পরিকল্পনা রয়েছে। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও ডাকসু ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) উপস্থিত ছিলেন।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার, বিদ্যুৎ–জ্বালানি–গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি–চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।এর আগে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম ও ১৯ সেপ্টেম্বর রংপু
খুলনা বিভাগের পর ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।.১১–দলীয় ঐক্যের লংমার্চের কত গাড়ি যমুনা সেতু পার হলো

