ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বর্তমান সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করায় এক নারী ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ওই নারী লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়ে আজকে ভুক্তভোগী’ বলে মন্তব্য করেছিলেন। তার এই বক্তব্যের পর স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্থানীয়দের উত্তেজনার মুখে পুলিশ ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিএনপি বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের একটি, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে পরিচিত। ১৯৭৬ সালে সেনাপ্রধান জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন। এরপর ১৯৭৭ সালে তাঁর শাসন বেসামরিক করার লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেন এবং তিনি রাষ্ট্রপতি নির্বাচন করার লক্ষ্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগ দল) প্রতিষ্ঠা করেন। বিচারপতি আবদুস সাত্তার ছিলেন এ দলের সমন্বয়ক। পরবর্তী সময়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাগ দল বিলুপ্ত করে বিএনপি প্রতিষ্ঠা করা হয়। জিয়াউর রহমান ছিলেন এ দলের চেয়ারম্যান। প্রতিষ্ঠাকালীন এ দলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল ডান, বাম ও মধ্যপন্থীদের সমন্বয়। ১৯৭৯ সালে এ দল থেকে নির্বাচন করে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৮১ সালে জিয়াউর রহমান কিছু বিপথগামী সেনাসদস্যের হাতে নিহত হন। এর পর এই দলের সভাপতি নির্বাচিত হন বিচারপতি আবদুস সাত্তার। এইচ এম এরশাদের সামরিক শাসন চলাকালে ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া। এরশাদবিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা ছিল দলটির। এ সময় বিএনপির নেতৃত্বে সাতদলীয় জোট সক্রিয় ভূমিকা রাখে। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। এরপর ২০০১ সালের নির্বাচনেও বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করে। এর মধ্যে ১৯৯৬ সালে এই দলটি একতরফা বিতর্কিত নির্বাচন করে কিছু দিনের জন্য সরকার গঠন করেছিল। ১৯৯৬ এবং ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে ওই দুই মেয়াদে জাতীয় সংসদের বিরোধী দল ছিল বিএনপি। আওয়ামী লীগের অধীনে ২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচন বর্জন করে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দম্পতির বড় ছেলে তারেক রহমান। ২০০৯ সালে দলের পঞ্চম কাউন্সিলে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়া মারা যান। ২০২৬ সালের ৯ জানুয়ারি দলীয় সিদ্ধান্তে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। তাঁর নেতৃত্বে একই বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারেক রহমান।
ময়মনসিংহ বিভাগের খবর, Mymensingh Division News
mymensinghdh169420261026img-20261025-wa0108.jpg

