জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার দলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটির তথ্য জানানো হয়। পুনর্গঠিত এই কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটির শীর্ষ নেতৃত্বে আরও রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ, যারা সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ.কে. ফ্লোরা।

কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস.এম. সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

দলের বিভিন্ন সম্পাদকীয় দায়িত্বও বণ্টন করা হয়েছে। আন্তর্জাতিক সম্পাদক হিসেবে তাহসীন রিয়াজ এবং সহ-আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আশরেফা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। দপ্তর সম্পাদক পদে সাদিয়া ফারজানা দিনা এবং সহ-দপ্তর সম্পাদক পদে ইফতেখারুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। আইন সম্পাদক হিসেবে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং সহ-আইন সম্পাদক হিসেবে অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রচার সম্পাদক হিসেবে জয়নাল আবেদীন শিশির এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন দায়িত্ব পেয়েছেন। শিক্ষা সম্পাদক হিসেবে রয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ-শিক্ষা সম্পাদক হয়েছেন সাকিব শাহরিয়ার।