চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেপ্তার

রাজধানীর আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্যমতে, রাজধানীর আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন ভবন মালিকদের কাছে তিনি চাঁদা দাবি করতেন বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে। এই সকল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তেজগাঁও ডিবি পুলিশের উপ-কমিশনার মো. জিয়াউদ্দিন বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।