হাসপাতাল প্রতিষ্ঠা ও চিকিৎসাসেবার বিকাশে মুসলমানদের ঐতিহাসিক অবদান

চিকিৎসা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার অন্যতম প্রধান মৌলিক উপাদান। প্রাচীনকালে অসুস্থ ব্যক্তিদের ঘরোয়া পরিবেশে সেবা প্রদান করা হতো কিংবা জটিল পরিস্থিতিতে ধর্মীয় মনীষীদের আশ্রমে নিয়ে যাওয়া হতো। গ্রিক, রোমান ও মিসরীয় সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের কিছুটা অগ্রগতি হলেও আধুনিক প্রাতিষ্ঠানিক ও সুসংগঠিত হাসপাতালের পূর্ণাঙ্গ বিকাশ ঘটে মধ্যযুগে মুসলিম শাসক ও বিজ্ঞানীদের মাধ্যমে। ল্যাটিন শব্দ 'হসপিজ' (যার অর্থ নিয়ন্ত্রণকর্তা) থেকে 'হাসপাতাল' শব্দের উৎপত্তি হলেও মধ্যযুগে চিকিৎসালয়কে ফার্সি ভাষায় 'বিমারিস্তান' বলা হতো, যার অর্থ রোগীদের থাকার স্থান।

চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে ইবনে সিনা, আল-বেরুনি, আত-তাবারি, আর-রাজি, ইবনে রুশদ ও আলি আল-মাওসুলির মতো কীর্তিমান মনীষীদের ভূমিকা অপরিসীম। তাঁরা মূল অনুপ্রেরণা লাভ করেছিলেন পবিত্র কোরআন ও হাদিস থেকে। মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-কে আদর্শ মেনে তাঁরা এ চিকিৎসা ধারার বিকাশ ঘটান। মহানবীর (সা.) যুগে যুদ্ধক্ষেত্রে আহত সাহাবিদের জন্য নিরাপদ দূরত্বে অস্থায়ী তাঁবু স্থাপন করে চিকিৎসা দেওয়া হতো। খন্দকের যুদ্ধের সময় সাদ ইবনে মুআজ (রা.) আহত হলে তাঁকে এমন একটি স্বতন্ত্র তাঁবুতে রেখে চিকিৎসার নির্দেশ দেন মহানবী (সা.)। সেখানে নারীরা সেবাদানে নিয়োজিত ছিলেন, যা পরবর্তীতে বিশ্বের ভ্রাম্যমাণ হাসপাতালের ধারণার ভিত্তি তৈরি করে।

পরবর্তী সময়ে উমাইয়া খলিফা আবদুল মালিক বিন মারওয়ান (৬৪৬-৭০৫) বিপুল ব্যয়ে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করেন, যেখানে প্রতিথযশা চিকিৎসকদের নিয়োগ দেওয়া হয়। সেখানে রোগীবিন্যাস অনুযায়ী পৃথক বিভাগ, পারদর্শী চিকিৎসক, সেবিকা (নার্স), এবং নারী ও পুরুষদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা ছিল। পরিবেশ মনোরম রাখতে ভেতরে-বাইরে রোপণ করা হতো ফুল ও ফলের গাছ। তাঁর সন্তান খলিফা আল-ওয়ালিদ ইবনে মালিক (৬৬৮-৭১৫), যিনি ৭০৫ থেকে ৭১৫ সাল পর্যন্ত শাসনে ছিলেন, পৃথিবীর ইতিহাসে প্রথম মানসিক হাসপাতাল নির্মাণ করেন। এই হাসপাতালটি কুষ্ঠব্যাধির চিকিৎসার জন্যও বিখ্যাত ছিল এবং চিকিৎসকদের উচ্চ বেতন-ভাতা দেওয়া হতো।

আব্বাসীয় খলিফা হারুন-অর-রশিদ (৭৬৬-৮০৯) ৮০৫ হিজরিতে বাগদাদে সাধারণ হাসপাতাল স্থাপন করেন। এর অল্প সময়ের মধ্যে মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে ৩০টিরও বেশি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। তিনি বিখ্যাত 'বাইতুল হিকমাহ' গ্রন্থাগারও প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ৮৭২ সালে মিশরের কায়রোতে আহমদ ইবনে তুলুন প্রথম হাসপাতাল স্থাপন করেন, যা আহমদ ইবনে তুলুন হাসপাতাল নামে পরিচিত। নবম শতকে তিউনিসিয়ায় হাসপাতাল নির্মিত হয় এবং ৯৮২ সালে শাসক ওদুদ আল-ওয়ালিদ বাগদাদে অত্যন্ত সুবিস্তৃত ও পরিবেশবান্ধব হাসপাতাল গড়ে তোলেন, যেখানে ২৫ জন চিকিৎসকের পাশাপাশি অনেক বিশেষজ্ঞ যুক্ত ছিলেন।

দশম শতকে কারাগারে কয়েদিদের স্বাস্থ্য সুরক্ষায় জেলের ভেতরেই ক্ষুদ্র হাসপাতাল গড়ে তোলা হয়, যেখানে চিকিৎসকেরা প্রতিদিন বন্দিদের পরীক্ষা ও চিকিৎসা দিতেন। দ্বাদশ শতকে কায়রোতে 'নাসিরি' ও 'মানসুরি' নামে দুটি হাসপাতাল এবং ইরানের রাইত শহরে বিজ্ঞানী আল-রাজি একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। ইসলামি শাসনামলে বাগদাদ, কর্ডোবা, দামেস্ক ও কায়রোর মতো প্রধান শহরগুলোতে সুসংগঠিত চিকিৎসা ব্যবস্থা চালু হয়। স্পেনের কর্ডোবাতেই ৫০টির বেশি হাসপাতাল ছিল এবং ড. ডানল্ড ক্যাম্বেলের লেখায় জানা যায়, কর্ডোবায় প্রায় ৫০০টি চিকিৎসাকেন্দ্র ছিল, যার মধ্যে 'আল জেকিরাজ' অন্যতম। সামরিক বাহিনীর জন্য পৃথক হাসপাতাল নির্মাণের ধারণাও মুসলমানদের তৈরি। সেখানে মুসলিমদের পাশাপাশি অভিজ্ঞ ইহুদি ও খ্রিস্টান চিকিৎসকেরাও নিয়োজিত ছিলেন।

সুলতান নুরুদ্দিন মুহাম্মদ জংগি (মৃত্যু ১১ ১৭৪) দামেস্কে এক বিশাল হাসপাতাল প্রতিষ্ঠা করেন, যা 'নুরী হাসপাতাল' নামে পরিচিত। এই হাসপাতালে প্রধান চিকিৎসক ছিলেন আবুল হিকাম (ইবনুদ দাখওয়ার) এবং সহকারী ছিলেন ইবনু আবি উসাইবা ও ইবনু নাফিস। হাসপাতালের ডিরেক্টর হিসেবে প্রধান চিকিৎসক প্রতিদিন রোগী পরিদর্শন করে ছাড়পত্রের আদেশ দিতেন। এই হাসপাতাল সংলগ্ন জমিতে একটি বৃহৎ ও সমৃদ্ধ গ্রন্থাগার স্থাপন করা হয়, যা আজও বিদ্যমান।

ভারতীয় উপমহাদেশেও মুসলিম শাসনামলে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও পৃথক অস্ত্রোপচার বিভাগসহ বহু হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক আবুল কাসেম ফেরেশতার বিবরণ অনুযায়ী, সুলতান ফিরোজ শাহ তুঘলক (শাসনামল-৭৫২ হিজরি) পাঁচটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন, যা 'সিহহত খানা' নামে পরিচিত ছিল। এগুলোর ব্যয় বহনে জমি ওয়াকফ করা হতো এবং রোগীদের বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হতো। মুঘল সম্রাট আকবর ও জাহাঙ্গীরের আমলেও চিকিৎসাসেবা প্রসার পায়। সেকালের প্রখ্যাত চিকিৎসক হেকিম আলি প্রতি বছর দরিদ্রদের মাঝে প্রায় ৬ হাজার ওষুধ বিতরণ করতেন। এভাবে প্রাতিষ্ঠানিক ও ভ্রাম্যমাণ উভয় পদ্ধতিতে শহর থেকে গ্রামে মানবসেবার যে নজির মুসলিম মনীষীরা স্থাপন করেছিলেন, আধুনিক বিশ্বে তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

Hospital শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Hospes থেকে। যার অর্থ Host- নিয়ন্ত্রণকর্তা। Hospital মানে চিকিৎসাগার। মধ্যযুগে আজকের হাসপাতালকে বলা হতো 'বিমারিস্তান'। এটি ফার্সি ভাষার শব্দ। এর অর্থ রোগীর স্থান।

মুসলিম শাসনামলে ভারতেবর্ষেও অনেক হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছিল। এ সব হাসপাতালয়ে সব ধরণের চিকিৎসাসরঞ্জাম, ওষুধ-পথ্য মজুত থাকত। অন্যান্য চিকিৎসা বিভাগের সঙ্গে অস্ত্রোপাচারের আলাদা বিভাগ ছিল। শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রোপাচারের জন্য ছিল আলাদা সার্জন। সুলতান নুরুদ্দিন মুহাম্মদ জংগি (মৃত্যু ১১৭৪) ছিলেন মুসলিম শাসকদের মধ্যে কীর্তিমান। তিনি দামেস্ক নগরীতে এক বিশাল হাসপাতাল প্রতিষ্ঠা করেন। সব ধরনের চিকিৎসার ব্যবস্থাপনা ছিল সেখানে। যুগ শ্রেষ্ঠ চিকিৎসকগণ চিকিৎসা কর্মে নিযুক্ত ছিলেন। হাসপাতালের উন্নয়নে বিপুল অর্থ তিনি ব্যয় করেন। হাসপাতাল সংলগ্ন জমিনে তিনি বিশাল গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। জ্ঞান বিজ্ঞানের বিপুল বই ছিল সেখানে। সমৃদ্ধ ও বিরাট সে লাইব্রেরি এখনও আছে। ইতিহাসের অনেক পর্যটকদের লেখায় নুরী হাসপাতাল ও তার লাইব্রেরির কথা ফুটে ওঠেছে। হাসপাতালের নাম রাখেন তার নিজের নামেই। হাসপাতালের প্রধান মুখ্য চিকিৎসক ছিলেন আবুল হিকাম ওরফে ইবনুদ দাখওয়ার।