ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে গ্রেফতার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শর্তসাপেক্ষ জামিনে মুক্তি পেয়েছেন। তবে একই ঘটনায় দলটির ২ জন শীর্ষ নেতা সৌরভ দাস এবং আশুতোষ রানকা এখনো তিহার কারাগারে বন্দি রয়েছেন। আটক ২ নেতার মুক্তির জন্য জামিনদারদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানিয়েছে সিজেপির আইনজীবী দল। আজ রোববার দুপুরের মধ্যেই এই আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত বুধবার পুলিশ শান্তি রক্ষার মুচলেকা ভঙ্গ এবং যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে সৌরভ দাস ও আশুতোষ রানকাকে ৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে তিহার কারাগারে পাঠায়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে একটি সূত্র জানিয়েছে, পুলিশ বর্তমানে তাদের জামিনদারদের দেওয়া তথ্যাদি যাচাই-বাছাই করছে। সৌরভ ও আশুতোষকে আটকের দিন জামিনদার উপস্থিত না থাকায় এই ২ সিজেপি নেতাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল বলে সাংবাদিকদের জানিয়েছেন দলের আইনজীবীরা। অন্যদিকে, তাদের সঙ্গে থাকা অপর সদস্য অজিঙ্কা শিন্ডেকে শান্তি রক্ষার নতুন মুচলেকায় স্বাক্ষর করার পর ছেড়ে দেওয়া হয়।
দিল্লি পুলিশের দাবি, সম্প্রতি যন্তর মন্তর এলাকাটিকে নির্ধারিত প্রতিবাদ বা বিক্ষোভের স্থানের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সেখানে অনধিকার প্রবেশ ও নিয়ম ভঙ্গের কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ আরও উল্লেখ করেছে যে, গ্রেফতারকৃত নেতারা এর আগেও একটি বিক্ষোভের সময় আটক হয়ে ১ বছরের জন্য শান্তি বজায় রাখার মুচলেকা দিয়েছিলেন। বারবার নিয়ম অমান্য করা, জনশান্তি বিঘ্নিত করা কিংবা সাধারণ মানুষকে উসকে দেওয়ার আশঙ্কা থেকেই এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, জামিনে মুক্তি পাওয়া সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সরকারের বিরুদ্ধে ভিন্নমত দমনের সরাসরি অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আশু ও সৌরভকে ৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তাদের অপরাধ কী? যন্তর মন্তরে তেরঙ্গা ওড়ানো।’ উল্লেখ্য, গত শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সিজেপির ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ঝান্ডেওয়ালানে নিজ বাসভবনের কাছ থেকে অভিজিৎকে আটক করেছিল দিল্লি পুলিশ। পরবর্তীতে নতুন একটি পিস বন্ড বা মুচলেকায় স্বাক্ষর করার পর শনিবার পুলিশ তাকে মুক্তি দেয়।
ভারতের দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর ঘটনায় গ্রেফতার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকার মুক্তির আবেদন করা হয়েছে। তাদের জামিনদারদের কাগজপত্র জমা দিয়ে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এ আবেদন করেছে দলটির আইনজীবী দল। আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পা
প্রতিবেদন মতে, নতুন একটি মুচলেকায় (পিস বন্ড) সই করার পর শর্তসাপেক্ষ জামিনে মুক্তি পেয়েছেন অভিজিৎ দীপকে। শনিবার (১৭ অক্টোবর) দিল্লি পুলিশ তাকে মুক্তি দেয়।

