চাটমোহরে গাছ কাটার সময় নিচে চাপা পড়ে কাঠুরিয়ার মৃত্যু

পাবনার চাটমোহরে গাছ কাটার সময় আকস্মিক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (২৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শাহজাহান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা সদরুল ইসলাম সদুর ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইয়াসিন আলী জানান, শাহজাহান মোড় এলাকার আবুলের বাড়িতে গাছ কাটতে গিয়েছিলেন শফিকুল। একপর্যায়ে গাছ কাটার সময় তিনি সেটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।