হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় পরপর দুটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। রোববারের এই হামলায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, হামলার শিকার একটি জাহাজ থেকে নয়জনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ওমানের সোহর বন্দরের কাছে নোঙর করা ছিল ‘এমটি পেট্রো ডলফিন’ নামের একটি তেলবাহী জাহাজ। নিকারাগুয়ার পতাকাবাহী এই জাহাজটিতে ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। গত ১১ অক্টোবর জাহাজটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপর থেকেই দুজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। বাকি নয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
একই দিনে ‘এমটি ভালথেরা’ নামের মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী আরেকটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। অজ্ঞাত পরিচয় কোনো বস্তু আঘাত করলে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ওই জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাবিকই নিরাপদে আছেন।
এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতির কারণে পশ্চিম এশিয়ার অশান্ত অবস্থা আরো জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১০: ১৯আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১০: ২৫
হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় পর পর দুটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। রোববারের ওই হামলায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা হয়েছে বাকি ৯ জনকে। আরেকটি জাহাজে হামলা হলেও সেখানে থাকা ১১ জন ভারতীয় নাবিকই নিরাপদে রয়েছেন।

