গুলশানে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে দলের নীতিনির্ধারণী পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

এছাড়া সভায় আরও উপস্থিত রয়েছেন এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার এবং মো. ইসমাইল।