বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং জিম্বাবুয়ের অংশগ্রহণে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টেস্ট ও ওয়ানডে উভয় ফরম্যাটেই দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে রহমত শাহকে।
আগামী ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। এরপরই মাঠে গড়াবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি হবে ১৭ অক্টোবর, যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরপর ১৯ অক্টোবর আফগানিস্তান খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে এবং ২১ অক্টোবর আফগানিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটি ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হলেও শেষ ম্যাচটি হবে শারজাহতে।
আফগানিস্তানের টেস্ট স্কোয়াড: রহমত শাহ (অধিনায়ক), আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ গুরবাজ, শহিদউল্লাহ কামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (সহ-অধিনায়ক এবং উইকেটরক্ষক), ইসমাত আলম, কাইস আহমদ, জিয়া আকবর, খলিল গুরবাজ, সেলিম সাফি, জিয়াউর রহমান শরিফি ও ইয়ামিন আহমদজাই। রিজার্ভ খেলোয়াড় হিসেবে আছেন বাহির শাহ মেহবুব, নাসের মারুফখিল, বিলাল সামি ও বশির আহমদ।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের স্কোয়াড: রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক এবং সহ-অধিনায়ক), ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বিলাল সামি, ফজলহক ফারুকী, জিয়া উর রহমান শরিফি ও ইয়ামিন আহমদজাই। এই সিরিজের রিজার্ভ খেলোয়াড় তালিকায় রাখা হয়েছে কাইস আহমদকে।

