মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত একটি সরকারি প্ল্যাটফর্মের উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তার এই বক্তব্যের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান বর্তমানে খুবই করুণ অবস্থায় আছে। একই সঙ্গে তিনি তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।
ইরান যুদ্ধের দিকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি খুব শিগগিরই শেষ হয়ে যাবে। তিনি আরও জানান যে, ইরান কোনো পারমাণবিক অস্ত্র পাবে না এবং এর ফলে জ্বালানি তেলের দামও কমে যাবে।

