রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের রেশ না কাটতেই এবার মোহাম্মদপুরে জমি দখলের অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী-সদরঘাট বাইপাস সড়কের পাশে মোহাম্মদপুর বেড়িবাঁধ সাতমসজিদ হাউজিং সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় বিট পুলিশিং অফিসের সামনে প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে চলে এই তাণ্ডব। হামলাকারীরা ওই জমিতে থাকা স্থাপনা ও হাউজিংয়ের অফিসে ভাঙচুর চালিয়ে নগদ ১৫ লাখ টাকা, জমির দলিল, এসি, ফ্যান, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এরপর বাঁশ ও টিনের বেড়া দিয়ে তারা জমিটি দখলের চেষ্টা চালায়।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে দেড় থেকে দুইশ’ লোক মিছিলের মতো করে বিট পুলিশিং অফিসের সামনে দিয়ে ওই জমিতে প্রবেশ করে। ভেতরে ঢুকেই তারা এলোপাতাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় সেখানে খেলাধুলা করতে থাকা শিশুরা ভয়ে পালিয়ে যায়। হামলাকারীরা দুইতলা বিশিষ্ট অফিসে উঠে সিসি ক্যামেরা, লোহার গ্রিল, টেবিল, চেয়ার, আলমারি ও বাথরুম ভাঙচুর করে। আলমারিতে থাকা জমির দলিল ও অন্যান্য কাগজপত্র মেঝেতে ফেলে পানি ঢেলে নষ্ট করে দেয়া হয়। ভিডিওতে দেখা যায়, কিশোর বয়সী হামলাকারীরা এসি, ল্যাপটপ ও ফ্রিজসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সাজিদা বেগম জানান, দুই-তিনশ’ লোক গালিগালাজ করতে করতে ভেতরে ঢুকে আমাদের ধাওয়া করে। তারা প্রথমে সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং অফিসের সবকিছু লুট করে। পাশের বাড়ির বাসিন্দা জহির নামে এক ব্যক্তিকে ভিডিও করার সন্দেহে তার বাসায় ঢুকে দরজা ভেঙে টেনেহিঁচড়ে বের করে বেধড়ক মারধর করা হয়। ভুক্তভোগী জহির জানান, তিনি ভিডিও করেননি বলে বারবার অনুরোধ করলেও তাকে রক্ষা করা যায়নি।
জমিটির মালিকানা নিয়ে জানা যায়, ২০০৬ সালে চাঁদ উদ্যান হাউজিংয়ের তৎকালীন চেয়ারম্যান মো. আলম হোসেন জমিটি কেনেন। পরবর্তীতে হুমায়ুন নামে এক ব্যক্তি ভবন নির্মাণের জন্য জমিটি কিনে প্লট আকারে ২৯ জনের কাছে শেয়ার বিক্রি করেন, যার মধ্যে ৯ জন প্রবাসী রয়েছেন। বর্তমানে সেখানে শপিংমল ও আবাসিক ভবন নির্মাণের কাজ চলছিল। শেয়ার মালিকদের অভিযোগ, স্থানীয় ছাত্র, যুব ও মূল দলের নেতাকর্মীদের সমন্বয়ে এই হামলা চালানো হয়েছে। সেলিম মোল্লা নামে স্থানীয় এক নেতার নেতৃত্বে এই দখল প্রক্রিয়া চলেছে বলে অভিযোগ করেন তারা।
লন্ডন প্রবাসী এক শেয়ারহোল্ডার রবিন বলেন, আমরা প্রবাসে কষ্টার্জিত টাকা জমিয়ে শেয়ার কিনেছিলাম, কিন্তু আজ তা দখলের কবলে। এদিকে, মোহাম্মদপুর থানায় মো. জয়নাল আবদিন নামে এক ব্যক্তি এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে মো. মোস্তাকের রহমান খোকন চৌধুরীসহ আরও অন্তত দেড়শ’ সন্ত্রাসীর বিরুদ্ধে জমি দখলের চেষ্টার কথা উল্লেখ করা হয়েছে। তবে অভিযুক্ত স্থানীয় ৩২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম মোল্লা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। ঘটনাস্থলের সামনে থাকা বিট পুলিশিং অফিসে দায়িত্বরত এসআই রাজুর ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনার সময় পুলিশকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
এদিকে এই ঘটনার বিচার চেয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. জয়নাল আবদিন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান হাউজিংয়ের ৮ নম্বর বাসার সঙ্গে ভবনসহ ১১ কাঠা জমি তার মায়ের মালিকানাধীন। গত কিছুদিন ধরে মো. মোস্তাকের রহমান খোকন চৌধুরী (৬২) স্থানীয় মহিন, প্রিন্স, আলামিন সহ আরও অন্তত এক থেকে দেড়শ

