অনলাইনে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ উগ্রবাদী বই

দেশের বিভিন্ন অনলাইন ই-বুক শপে প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ওসামা বিন লাদেনের জীবনীসহ আল-কায়েদা ও আইএস’র সঙ্গে সংশ্লিষ্ট লেখকদের শত শত বই বিক্রি করা হচ্ছে। এসব বইয়ের বেচা-বিক্রি এখন অনেকটা সহজলভ্য। অনলাইনে অর্ডার দিলে কুরিয়ারের মাধ্যমে পাঠকের ঠিকানায় বই পৌঁছে দেয়া হচ্ছে। এছাড়া কিছু ই-বুক শপ ডিজিটাল পেমেন্ট সিস্টেমে টাকা নিয়ে পিডিএফ আকারেও এসব বই সরবরাহ করছে। কেবল অনলাইন প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ নয়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের মাসব্যাপী বইমেলাতেও এসব বই প্রকাশ্যে বিক্রি হতে দেখা গেছে।

বইয়ের চাহিদাকে পুঁজি করে প্রায় প্রতিটি স্টলেই এসব বই পাওয়া যাচ্ছে, যেখানে কোনো ধরনের নজরদারি নেই। অনলাইনে এসব উগ্রবাদী বই বিক্রিতে শীর্ষে রয়েছে ‘ওয়াফিলাইফ’ নামের একটি ই-বুক পাবলিকেশন। মহাখালী ডিওএইচএস থেকে পরিচালিত এই প্রতিষ্ঠানটি ১০ বছর ধরে বিভিন্ন একাডেমিক, শিশু-কিশোর, ইতিহাস-ঐতিহ্য, বিজ্ঞানপ্রযুক্তি, মোটিভেশনাল, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, আউটসোর্সিং ও আরবি বই বিক্রি করলেও গত ৫ই আগস্টের পর থেকে তারা ওসামা বিন লাদেন ও তার অনুসারীদের বইয়ের বিজ্ঞাপন দিয়ে বিক্রি শুরু করে। অনুসন্ধানে জানা গেছে, ওয়াফিলাইফ তাদের বইগুলো বাংলাবাজারের প্রজন্ম পাবলিকেশনের মাধ্যমে ছাপিয়ে থাকে। চাহিদা বাড়ায় বর্তমানে বাংলাবাজারের আরও ৩৫টি প্রকাশনা এবং ফকিরাপুলের কিছু মুদ্রণালয়ে এসব বই ছাপা হচ্ছে।

ওয়াফিলাইফের ওয়েবসাইটে এমন অনেক বইয়ের তালিকা রয়েছে, যা অতীতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া জঙ্গি সংগঠনের সদস্যদের কাছে পাওয়া গিয়েছিল। প্রতিষ্ঠানটির প্রধান কার্যক্রম আশুলিয়ার গাজিরচটের একটি মাদ্রাসা থেকে পরিচালিত হয় এবং এর দায়িত্বে রয়েছেন রুবায়েত আসিরুল বারী। সাইটটিতে আল-কায়েদার শীর্ষ নেতা আবু ইয়াহইয়া আল-লিবির লেখা ‘শহীদের মর্যাদা চল্লিশ হাদিস’, আবদুল্লাহ আযযামের লেখা ‘মুসলিম ভূমির প্রতিরক্ষা করা ঈমান আনার পর প্রথম ফরজ’, ‘আফগান রণাঙ্গনে’ এবং ‘কারা জান্নাতি কুমারীদের ভালোবাসে’-এর মতো জিহাদি মতাদর্শ প্রচারের বইগুলো নিয়মিত বিক্রির বিজ্ঞাপন দেয়া হচ্ছে। এছাড়া ওসামা বিন লাদেন ও ৯/১১ নিয়ে লেখা বইগুলোও সেখানে পাওয়া যাচ্ছে। বইটির বিবরণে আল-কায়েদা, আফগান যুদ্ধ ও ৯/১১ নিয়ে আলোচনা থাকার কথা বলা হয়েছে। পুলিশের নথিতে এটাকে উগ্রবাদী বই হিসেবে উল্লেখ করা হয়েছে। একইভাবে আফগান নেতা ওসামা বিন লাদেনকে নিয়ে লেখা ‘দ্য মাস্টারমাইন্ড’ বইটি তাদের সাইটে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, আইএস’র সঙ্গে সংশ্লিষ্ট ৩৪৫টি বইয়ের তালিকা রয়েছে।

আগেও উগ্রবাদী বই বিক্রির দায়ে গ্রেপ্তার হওয়া অনেক প্রকাশনী মালিক ৫ই আগস্টের পর জামিনে বেরিয়ে আবারো এই কাজে জড়িয়ে পড়েছেন। বাংলাবাজারের ইসলামী টাওয়ারে অবস্থিত আর-রিহাব পাবলিকেশনের হাবিবুর রহমান শামীম, ইলমহাউস পাবলিকেশনের আসিফ আদনান এবং সিয়ান পাবলিকেশনের আবু তাসমিয়া আহমদ রফিকসহ বেশ কিছু প্রকাশনী ও তাদের স্বত্বাধিকারীদের বিরুদ্ধে পূর্বে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তিনি ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ও পরামর্শদাতা ছিলেন। তার লেখালেখি পরবর্তী জিহাদি আন্দোলনের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। এছাড়া ‘নেদায়ে তাওহিদ’- বইটি আইনশৃঙ্খলা বাহিনীর নথিতে জিহাদী বই হিসেবে উল্লেখ আছে। র‍্যাপিড একশন ব্যাটালিয়ন ২০২২ সালে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের গ্রেপ্তারের সময় ৪টি জিহাদি বই জব্দ করে। তিনি আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নেতা জসীমুদ্দীন রাহমানীর বইগুলো প্রকাশের দায়ে পুলিশের হাতে গ্রেপ্তারও হন। বর্তমানে তিনি আল-কায়েদার নেতাদের বই ছাপাচ্ছেন। আরেকটি ইলমহাউস পাবলিকেশন্স। ইলমহাউস পাবলিকেশন্সের স্বত্বাধিকারী আসিফ আদনান। ২০১৪ সালে ডিবি তাকে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার করে। ২০১৯ সালে তিনি ৭ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান। সম্প্রতি তার প্রকাশনায়ও জিহাদি বই বিক্রি করতে দেখা গেছে। এছাড়া কওমি মার্কেট এলাকার খান প্রকাশনী, বাংলাবাজারের ইসলামী টাওয়ারের রুহামা পাবলিকেশন, অন্যান্য প্রকাশনী, পি কে রায় রোডে ‘সন্দীপন প্রকাশনীতেও উগ্রবাদী সংশ্লিষ্ট বই প্রকাশ্যে বিক্রি হচ্ছে। আর-রিহাব ওসামা বিন লাদেনকে নিয়ে কাজ করছে। বিষয়টির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক জানিয়েছেন, তারা বিষয়টি অবগত আছেন এবং সাইবার ডিসিকে এটি নিয়ে কাজ করার দায়িত্ব দেয়া হয়েছে।