সামরিক বা প্রযুক্তিগত শক্তিতে বৈশ্বিক সংকট সমাধান সম্ভব নয়: গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, বর্তমান বিশ্বের সংকটগুলো এক গভীর ফাটল থেকে অতল খাদে রূপ নিয়েছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কেবল সামরিক, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত শক্তি ব্যবহার করে এই বৈশ্বিক সমস্যাগুলোর সমাধান করা সম্ভব নয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া নিজের বিদায়ী ভাষণে তিনি এসব কথা বলেন।

বিশ্বনেতাদের উদ্দেশ্যে গুতেরেস বলেন, পরাশক্তিগুলোর এখন সময় এসেছে নিজেদের ক্ষমতার সীমাবদ্ধতা অনুধাবন করার। সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে, সামরিক শক্তির মাধ্যমে শান্তি নিশ্চিত করা যায় না, অর্থনৈতিক শক্তি দিয়ে স্থিতিশীলতা আনা সম্ভব নয় এবং কেবল প্রযুক্তিগত শক্তি নিরাপত্তা দিতে অক্ষম। তিনি ভূ-রাজনৈতিক বিভাজন, বৈষম্য এবং পারস্পরিক আস্থার অভাবকে বর্তমান সংকটের বড় কারণ হিসেবে উল্লেখ করেন।

জলবায়ু পরিবর্তনকে এখন আর সতর্কবার্তা নয় বরং প্রতিদিনের নির্মম বাস্তবতা হিসেবে অভিহিত করেন মহাসচিব। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত ও অনিয়ন্ত্রিত অগ্রগতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন, যা নির্মাতাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গাজায় ফিলিস্তিনিদের ওপর চলা হত্যাযজ্ঞের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে এমন ধ্বংসলীলা তিনি আগে দেখেননি।

গুতেরেস বর্তমান বৈশ্বিক শাসনব্যবস্থার ব্যর্থতা তুলে ধরে বলেন, ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন রাষ্ট্রগুলোর হাত থেকে গুটিকয়েক বেসরকারি কর্পোরেশন ও ধনকুবের ব্যক্তির হাতে চলে গেছে। রাজনীতি, অর্থনীতি ও তথ্যের প্রবাহসহ মানুষের প্রতিটি পরিসরে তাদের প্রভাব বাড়ছে। মানুষ যন্ত্রের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে এবং বৈজ্ঞানিক কল্পকাহিনির অস্ত্র এখন সামরিক বাস্তবে পরিণত হয়েছে।

তিনি বিশ্বনেতাদের সামনে প্রশ্ন রাখেন, বিশ্ব কি ক্রমবর্ধমান উত্তেজনার দিকে এগিয়ে যাবে, নাকি জাতিসংঘের নেতৃত্বে সুষম বহুপাক্ষিক ব্যবস্থার দিকে মোড় নেবে? তিনি ক্ষমতার প্রয়োগ আইনের অধীনে করার আহ্বান জানান এবং দ্বিমুখী নীতি পরিহার করে আন্তর্জাতিক সনদ রক্ষার ওপর জোর দেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি।

নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী প্রতিনিধিত্ব না থাকাকে অন্যায় আখ্যা দিয়ে গুতেরেস বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও জাতিসংঘই একমাত্র জায়গা যেখানে শক্তিশালী পক্ষগুলোকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন যে, তার মেয়াদে জাতিসংঘের শীর্ষ পদগুলোতে নারী ও পুরুষের সমসংখ্যক নিয়োগ নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলের নাম সরাসরি উচ্চারণ না করে তিনি বলেন, ‘২০২৩ সালের অক্টোবরে হামাসের আক্রমণের পর গাজায় ফিলিস্তিনিদের ওপর এমন এক হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা চালানো হয়েছে, যা মহাসচিব হিসেবে আমার দায়িত্ব পালনকালে আগে দেখিনি।’

২১ শতকের নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী প্রতিনিধিত্ব না থাকাকে ‘অন্যায়’ আখ্যা দিয়ে গুতেরেস বলেন, ‘তহবিল সংকট ও নানা সমালোচনার মধ্যেও জাতিসংঘই একমাত্র জায়গা যেখানে শক্তিশালী পক্ষগুলোকে জবাবদিহিতার আওতায় আনা যায়।’ জাতিসংঘের ইতিহাসে এই প্রথম শীর্ষ নেতৃত্ব, প্রধান কার্যালয় ও পেশাদার পদে পুরুষের পাশাপাশি সমসংখ্যক নারী নিয়