কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় তার মায়ের হারিয়ে যাওয়া আইফোনটি উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত আটটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়–সংলগ্ন সালমানপুর এলাকায় এক কিশোরের বাড়িতে অভিযান চালিয়ে জেলা পুলিশের একটি দল ফোনটি উদ্ধার করে। অপ্রতিম নিখোঁজ হওয়ার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ওই কিশোরকে আটক করা হয়েছিল।
জেলা পুলিশের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, হত্যাকাণ্ডের রহস্য ইতিমধ্যে উন্মোচিত হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত বিবরণ রোববার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য এক দায়িত্বশীল সূত্রও নিশ্চিত করেছে যে, সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে দেখা যাওয়া ওই কিশোরের বাড়ি থেকেই ফোনটি উদ্ধার করা হয়েছে। অপ্রতিম তার মায়ের এই আইফোনটি নিয়ে বাসা থেকে বের হওয়ার পরই নিখোঁজ হয়েছিল।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিক তথ্য ও আলামত অনুযায়ী, অপ্রতিমকে ওই আইফোনটির জন্যই হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও হত্যার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কিছু জানায়নি। জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, সংবাদ সম্মেলনের আগ পর্যন্ত বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করতে হবে।
অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে। একটি ফুটেজে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে মাথায় ক্যাপ পরিহিত অপ্রতিমের চেয়ে বয়সে বড় এক কিশোরের সঙ্গে অপ্রতিমকে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় ওই কিশোরের পরিচয় নিশ্চিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তার বাড়িতেও গিয়েছিল। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হলে, অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর কোটবাড়ি এলাকা থেকে ওই কিশোরকে আটক করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই শনিবার রাতে সালমানপুরে অভিযান চালিয়ে আইফোনটি উদ্ধার করা হয়।
পুরো ঘটনার বিস্তারিত জানাতে রোববার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।.‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি—আমরা দিতাম’.‘কাকা, একটা বাচ্চা পড়ে আছে’—যেভাবে জঙ্গলে পাওয়া গেল অপ্রতিমের লাশ.জেলা পুলিশের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কুমিল্লায় কর্মরত এক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলেও

