নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি ৯৪ লাখ টাকা বকেয়া আয়কর পরিশোধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই আদেশের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে করা কর দাবির বৈধতা নিশ্চিত করা হলো।
এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের এই বিপুল অংকের কর দাবিকে চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে হাইকোর্টে একাধিক পৃথক রিট আবেদন দায়ের করা হয়েছিল। আদালত দীর্ঘ শুনানি শেষে কর দাবির পক্ষে রায় দিয়ে রিট আবেদনগুলোর নিষ্পত্তি করেন।
মামলা সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের এই রায়ের ফলে গ্রামীণ কল্যাণকে এখন নির্ধারিত ৬৬৬ কোটি টাকা বকেয়া কর এনবিআর-কে পরিশোধ করতে হবে।

